tanaka
প্রচ্ছদচাকরীঅফিসার পদে এনসিসি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৫ অক্টোবর

অফিসার পদে এনসিসি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৫ অক্টোবর

বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের অপারেশনাল রিস্ক ডেস্কে ‘অফিসার টু এসও’ পদে লোকবল নেওয়া হবে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)
বিভাগ: রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন
পদের নাম: অপারেশনাল রিস্ক ডেস্ক (অফিসার টু এসও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমবিএম অথবা স্নাতকোত্তর/স্নাতক
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর
বয়সসীমা: সর্বনিম্ন ২৫ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা; ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনসংক্রান্ত তথ্য

আবেদন শুরু: ৭ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইন

যেভাবে আবেদন করবেন

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের যোগ্যতা, দায়িত্ব, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত তথ্য দেখতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।