tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশবাড়িতে একা ছিলেন, কুপিয়ে হত্যা করা হলো বিএনপি নেতার মাকে

বাড়িতে একা ছিলেন, কুপিয়ে হত্যা করা হলো বিএনপি নেতার মাকে

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাড়িতে একা থাকা অবস্থায় এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার শোলাকুড়ি দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জালেমন (৭৫) ওই এলাকার মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী। তিনি শোলাকুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের মা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জালেমন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাতে প্রতিবেশী রেজাউল করিমের স্ত্রী পান খাওয়ার উদ্দেশ্যে তার বাড়িতে গেলে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন তাকে।

পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে স্থানীয়রা মধুপুর থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।