tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবাংলাদেশে এলেন মধুমিতা সরকার, জানা গেল সফরের উদ্দেশ্য

বাংলাদেশে এলেন মধুমিতা সরকার, জানা গেল সফরের উদ্দেশ্য

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বাংলাদেশে এসেছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। তার এই সফর ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

জানা গেছে, রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’-এর মহরতে অংশ নিতেই বাংলাদেশে এসেছেন মধুমিতা।

বিষয়টি নিশ্চিত করে চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, এদিনের অনুষ্ঠানে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। পাশাপাশি চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের নামও ঘোষণা করা হবে।

তিনি বলেন, “আজ রাতে আমাদের সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এ সময় সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সে কারণেই মধুমিতা সরকার বাংলাদেশে এসেছেন।”

চলচ্চিত্রটির শুটিং কবে শুরু হবে—এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, “আজ শুধু মহরত অনুষ্ঠিত হচ্ছে। সিনেমার শুটিং শুরু হবে আগামী নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে।”

‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। নির্মাতার দাবি, ছবিটিতে বাংলাদেশ ও ভারতের একঝাঁক তারকা অভিনয় করবেন।

ইতোমধ্যে ঘোষিত শিল্পী তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

নির্মাতারা জানিয়েছেন, মহরতের অনুষ্ঠানে চলচ্চিত্রটির আরও কয়েকজন শিল্পী ও কলাকুশলীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফলে ‘গুলশানের চামেলি’ ঘিরে দর্শকদের কৌতূহল আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।