tanaka
প্রচ্ছদসারাদেশবাসের ভেতর ঘুমাচ্ছিলেন চালক-হেলপার, দুর্বৃত্তদের আগুন

বাসের ভেতর ঘুমাচ্ছিলেন চালক-হেলপার, দুর্বৃত্তদের আগুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকায় সড়কে থামিয়ে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ‘আল্লাহ ভরসা’ নামের বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে যায়।

বাসচালক নাসির জানান, বাসের ভেতর ঘুমিয়ে থাকায় কে বা কারা আগুন দিয়েছে তিনি দেখেননি। তিনি বলেন, “এখন থেকে আর সড়কের পাশে গাড়ি পার্কিং করবো না।”

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনের বাসটি থামিয়ে রেখে চালক-হেলপার ঘুমিয়ে ছিলেন। চালকের সিটের সামনে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি হয়নি। তবু কয়েকটি সিট পুড়ে গেছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের দ্রুত উদ্যোগ এবং চালক-হেলপারের সতর্কতার কারণে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। কে বা কারা আগুন দিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে।