tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশবাঞ্ছারামপুরে মানবতা রক্তদান সংঘের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঞ্ছারামপুরে মানবতা রক্তদান সংঘের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মানবতা রক্তদান সংঘের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

মানবতা রক্তদান সংঘ ২০১৯ সালের ১৪ই আগস্ট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সংগঠনটি রক্তদানের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক ফ্রি মেডিকেল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে নানাবিধ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মোঃ আশিকুর রহমান সুমনের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফেরদৌস আরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.আই মো: খাইরুল ইসলাম, মো: আতিকুর রহমান, সিরাজুল ইসলাম, পারভিন আক্তার, মোশারফ হোসেন রিপন, মোঃ লিটন মিয়া। মানবতা রক্তদান সংঘের কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ছিলেন মোঃ জুবায়ের আহমেদ, মো: রিদয় মিয়া, মো: নাঈম ইসলাম, রাসেল মিয়া, হৃদয় চন্দ্র বিশ্বাস, রাশেদুল ইসলাম রাসেল, ফয়সাল মিয়া, জুয়েল মিয়া, মোঃ ইমন আহমেদ, হানজালা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

বাঞ্ছারামপুর পৌরসভার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপস্থিত শিক্ষার্থীদের মাঝে তাৎক্ষণিক প্রশ্নোত্তরের মাধ্যমে বিজয়ীদের উপহার হিসেবে ফলজ ও ওষুধ গাছের চারা প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তরুণদের এই উদ্যোগ আমাদের নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। মাদকসহ নানাবিধ অবরাধ থেকে তরুণদের দূরে রাখতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রম অপরিসীম গুরুত্বপূর্ণ। বাঞ্ছারামপুর উপজেলায় মানবতা রক্তদান সংঘের কার্যক্রম আরও এগিয়ে যাক।”

বিশেষ অতিথি এবং বাঞ্ছারামপুর এস.এম.পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আতিকুর রহমান বলেন, “মানবতা রক্তদান সংঘ তাদের কাজের মাধ্যমে পুরো উপজেলায় বিস্তৃত। এ কাজের প্রসারতার মাধ্যমে তরুণরা মেধা বিকাশের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠছে।”

পরিশেষে সকলের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।