tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকবাংলাদেশ পরিস্থিতি নিয়ে যা বললেন ভারতের সেনাপ্রধান

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যা বললেন ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রাখা হয়েছে। এ ক্ষেত্রে ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনী সমন্বিতভাবে যোগাযোগ বজায় রাখছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নয়াদিল্লিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, “প্রথমত, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো—বাংলাদেশে বর্তমানে কী ধরনের সরকার কার্যকর রয়েছে। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে আমাদের বুঝতে হবে তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেগুলো দীর্ঘমেয়াদি চার-পাঁচ বছরের জন্য, নাকি স্বল্পমেয়াদি চার-পাঁচ মাসের জন্য।”

তিনি আরও বলেন, “আমাদের এ বিষয়টিও বিবেচনায় নিতে হবে যে, তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কি না। দ্বিতীয়ত, এখন পর্যন্ত তিনটি বাহিনীই যোগাযোগের সব চ্যানেল সম্পূর্ণভাবে উন্মুক্ত রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর একাধিক যোগাযোগমাধ্যম চালু রয়েছে। আমি নিজেও বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”

ভারতের সেনাপ্রধান জানান, অন্যান্য কূটনৈতিক ও সামরিক চ্যানেল ব্যবহার করেও যোগাযোগ অব্যাহত আছে। তিনি বলেন, “আমরা বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠিয়েছিলাম, যারা সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে আমাদের নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধানও তাদের সমমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এর মূল উদ্দেশ্য হলো—যেন কোনো ভুল যোগাযোগ বা ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়।”

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, তিন বাহিনীর পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নয়। সক্ষমতা বৃদ্ধি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভারত যেমন এটি করছে, তেমনি অন্যান্য দেশও করছে। আমাদের প্রস্তুতির অংশ হিসেবে আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছি।”