tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ জেলের নতুন নাম হতে যাচ্ছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’

বাংলাদেশ জেলের নতুন নাম হতে যাচ্ছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

মঙ্গলবার (২৬ আগস্ট), বকশিবাজারে কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “কারাগারকে শুধুমাত্র শাস্তির স্থানে না রেখে সংশোধনমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এছাড়া, ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ এর খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে, যা কারা সংক্রান্ত আইনকে সময়োপযোগী করার অংশ হিসেবে তৈরি করা হয়েছে।

কারা মহাপরিদর্শক আরও জানান, বন্দীদের স্থান সংকুলানে নতুন করে দুটি কেন্দ্রীয় ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। একই সঙ্গে অধিক কার্যকর ব্যবস্থাপনার জন্য ঢাকা বিভাগকে ভাগ করে দুটি বিভাগ গঠন করা হয়েছে।