tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলানেইমার-ভিনিসিয়ুসকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিল দল ঘোষণা

নেইমার-ভিনিসিয়ুসকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিল দল ঘোষণা

নেইমারকে ব্রাজিলের জার্সিতে আবার কবে দেখা যাবে—সে প্রশ্নের উত্তর পেতে আরও অপেক্ষা করতে হবে তার ভক্তদের। বিশ্বকাপ বাছাইপর্বে আগামী সপ্তাহে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দুটিতে তার ফেরার সম্ভাবনা থাকলেও, শেষ মুহূর্তে ইনজুরির কারণে বাদ পড়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা। তার সঙ্গে দল থেকে ছিটকে গেছেন ভিনিসিয়ুস জুনিয়রও।

২০২৩ সালের অক্টোবরে হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পাওয়ার পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি নেইমার। সৌদি ক্লাব আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে কিছুটা ফর্মে ফিরলেও জাতীয় দলে প্রত্যাবর্তন হয়নি।

দল ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানান, “নেইমার গত সপ্তাহে একটি হালকা চোটে পড়েছেন। আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে শতভাগ ফিট খেলোয়াড়দের প্রয়োজন। নেইমারের দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আমরা চাই সে পুরোপুরি ফিট হয়ে ফিরুক।”

ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ও উদীয়মান খেলোয়াড়রা। গোলরক্ষক আলিসন, মিডফিল্ডার ক্যাসেমিরো, ডিফেন্ডার মারকুইনোসদের সঙ্গে রয়েছেন তরুণ তারকা চেলসির এস্তেভাও এবং লুকাস পাকুয়েতা।


চিলি ও বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক:

  • আলিসন (লিভারপুল)
  • বেন্তো (আল-নাসর)
  • হুগো সাউজা (করিন্থিয়ান্স)

ডিফেন্ডার:

  • আলেক্সসান্দ্রো রিবেইরো (লিল)
  • অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো)
  • কাইও হেনরিক (মোনাকো)
  • ডগলাস সান্টোস (জেনিত)
  • ফ্যাব্রিজিও ব্রুনো (ক্রুজেইরো)
  • গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল)
  • মারকুইনোস (পিএসজি)
  • ভেন্দারসন (মোনাকো)
  • ওয়েসলি (রোমা)

মিডফিল্ডার:

  • আন্দ্রে সান্তোস (চেলসি)
  • ব্রুনো গুইমারেস (নিউক্যাসল)
  • ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড)
  • জোয়েলিনটন (নিউক্যাসল)
  • লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম)

আক্রমণভাগ:

  • এস্তেভাও (চেলসি)
  • গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল)
  • জোয়াও পেদ্রো (চেলসি)
  • কাইও জর্জ (ক্রুজেইরো)
  • লুইস হেনরিক (জেনিত)
  • ম্যাথেউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড)
  • রাফিনহা (বার্সেলোনা)
  • রিচার্লিসন (টটেনহ্যাম)