সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত ২৫ জন অতিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোয়াজ্জেম হোসাইন।
নবনিযুক্ত বিচারপতিরা হলেন:
- সুপ্রিম কোর্টের আইনজীবী: মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, ফাতেমা আনোয়ার, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, উর্মি রহমান
- অতিরিক্ত সচিব (আইন ও বিচার বিভাগ): মো. সাইফুল ইসলাম
- সচিব (আইন ও বিচার বিভাগ): শেখ আবু তাহের
- রেজিস্ট্রার জেনারেল (সুপ্রিম কোর্ট): আজিজ আহমদ ভূঞা
- যুগ্ম সচিব (আইন ও বিচার বিভাগ): এস এম সাইফুল ইসলাম
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল: দিহিদার মাসুম কবীর, মো. মনজুর আলম, মাহমুদ হাসান, এ এফ এম সাইফুল করিম, এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ, মো. লুৎফর রহমান, রেজাউল করিম
- জেলা ও দায়রা জজ: মো. নুরুল ইসলাম (চট্টগ্রাম), জেসমিন আরা বেগম (হবিগঞ্জ), মো. জাকির হোসেন (ঢাকা মহানগর দায়রা জজ)
- সলিসিটর (সিনিয়র জেলা জজ): মো. রাফিজুল ইসলাম
- সচিব (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন): মুরাদ–এ–মাওলা সোহেল
এর আগে সোমবার (২৫ আগস্ট) রাতে সরকার তাদের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়। এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।



