tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদখেলাবাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

আজ দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলের জন্যই এটি ‘বাঁচা-মরার’ ম্যাচ। জয়ী দল উঠবে ফাইনালে, যেখানে অপেক্ষায় ভারত; আর হেরে যাওয়া দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

পাকিস্তানের একাদশে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ওপেনিংয়ে দেখা যেতে পারে ফখর জামান ও সাহিবজাদা ফারহানকে। ব্যর্থতার কারণে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাইম আইয়ুবকে, যিনি টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হন। তুলনামূলকভাবে ফখর-ফারহান জুটি ভালো করছে।

মিডল অর্ডার নিয়ে রয়েছে চিন্তা। অধিনায়ক সালমান আগা রান পাচ্ছেন না। মোহাম্মদ হারিসের পারফরম্যান্সও ওঠানামা করছে—কখনো টপ অর্ডারে, কখনো লোয়ার মিডল অর্ডারে খেলছেন। আজ তাকে কোথায় খেলানো হবে, তা নিয়ে ধোঁয়াশা আছে।

শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দলের ভরসা ছিলেন হুসেইন তালাত ও মোহাম্মদ নেওয়াজ। তালাত করেন ৩০ বলে অপরাজিত ৩২ রান, নেওয়াজ ২৪ বলে অপরাজিত ৩৮। আজ সাইম খেললে মিডল অর্ডারে থাকতে পারেন খুশদিল শাহ বা হাসান নেওয়াজ।

পেস অলরাউন্ডার ফাহিম আশরাফের জায়গা প্রায় নিশ্চিত। পেস আক্রমণে থাকবেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। স্পিন বিভাগে দায়িত্বে আছেন আবরার আহমেদ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব/খুশদিল শাহ, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।