tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদসারাদেশদুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তায় দুর্গাপুরে বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তায় দুর্গাপুরে বিজিবি মোতায়েন

কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানান বিজিবি কর্তৃপক্ষ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আব্দুল আওয়াল, ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার খাইরুল ইসলাম এবং দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

অধিনায়ক এস এম কামরুজ্জামান বলেন, “শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। উৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আমরা ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছি। প্রতিটি মণ্ডপে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাও আমাদের অন্যতম লক্ষ্য।”