tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকবঙ্গোপসাগরে আকাশসীমায় বিধিনিষেধ জারি ভারতের, ক্ষেপণাস্ত্র পরীক্ষার জল্পনা

বঙ্গোপসাগরে আকাশসীমায় বিধিনিষেধ জারি ভারতের, ক্ষেপণাস্ত্র পরীক্ষার জল্পনা

বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ জারি করেছে ভারত, বাড়ছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জল্পনা। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ৬ থেকে ৯ মে পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভারতের জারি করা নোটিস টু এয়ারম্যানস (নোটাম) অনুযায়ী, ওডিশা উপকূলের কাছে অবস্থিত আবদুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩ হাজার ৫৬০ কিলোমিটার দীর্ঘ একটি করিডরে এ বিধিনিষেধ কার্যকর থাকবে। দ্বীপটি ভারতের কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে পরিচিত।

এ পরিস্থিতিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-এর চেয়ারম্যান সমীর ভি কামাথ জানান, ১০ হাজার কিলোমিটারের বেশি পাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৬’ পরীক্ষার জন্য সংস্থাটি প্রস্তুত রয়েছে এবং এখন কেবল সরকারের অনুমোদনের অপেক্ষা।

যদিও ভারত সরকার বা ডিআরডিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দেয়নি, তবুও আকাশসীমায় এ বিধিনিষেধকে ঘিরে জল্পনা বাড়ছে।