tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকশপথ আটকে গেল থালাপতি বিজয়ের

শপথ আটকে গেল থালাপতি বিজয়ের

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন নাটকীয়তা তৈরি হয়েছে। সরকার গঠনের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়।

শনিবার (৯ মে) নির্ধারিত শপথ অনুষ্ঠান স্থগিত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শুক্রবারও রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন বিজয়। টানা তিন দিন আলোচনা চললেও এখনো তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যপাল জানিয়েছেন, বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে জোট এখনও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য দরকার ১১৮ আসন। গত ৪ মে ঘোষিত নির্বাচনী ফলাফলে বিজয়ের দল টিভিকে পেয়েছে ১০৮টি আসন। এরপর সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে কয়েকটি আঞ্চলিক দলের সমর্থন পাওয়ার চেষ্টা শুরু হয়।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল, অন্তত চারটি দল টিভিকেকে সমর্থনের আশ্বাস দিয়েছে। সেই হিসাবে জোটের আসন সংখ্যা ১২০ ছাড়ানোর সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত সমীকরণে জটিলতা তৈরি হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বর্তমানে বিজয়ের জোটের নিশ্চিত আসন সংখ্যা ১১৬। অর্থাৎ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও দুই আসন পিছিয়ে রয়েছে টিভিকে।

জানা গেছে, ভিসিকে ও আইইউএমএল—এই দুই দলের সমর্থন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজ্যপালের কাছে দল দুটির আনুষ্ঠানিক সমর্থনপত্র দেখাতে পারেননি বিজয়। পরে আইইউএমএল এক বিবৃতিতে জানায়, তারা টিভিকেকে সমর্থন দেবে না।

এদিকে টিটিভি নামের আরও একটি দলও বিজয়ের নেতৃত্বাধীন জোটকে সমর্থন না করার ঘোষণা দিয়েছে। ফলে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা ও অচলাবস্থার মুখে পড়েছে তামিলনাড়ু।