tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশবগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তারা সবাই মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং পিকআপ ভ্যানের আরোহী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে বগুড়ার দিকে আসা একটি মাছবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, একটি বাসকে ওভারটেক করতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা ট্রাকের সামনে চলে যায়। এতে দুই গাড়ির মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং কাহালু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পিকআপের ভেতরে আটকে থাকা মরদেহগুলো উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী নূর আলম জানান, বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন, একটি বাসকে ওভারটেক করতে গিয়ে মাছবোঝাই পিকআপটি বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি কেটে মরদেহগুলো উদ্ধার করেন।