tanaka

যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরানের উপ-স্পিকার

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির (পার্লামেন্ট) উপ-স্পিকার আলী নিকজাদ। ইরানের বার্তা সংস্থা মেহের...
প্রচ্ছদরাজনীতিফ্যাসিস্ট শাসনামলের অপরাধের বিচার চাইলেন জামায়াত আমির

ফ্যাসিস্ট শাসনামলের অপরাধের বিচার চাইলেন জামায়াত আমির

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত খুন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিচারপ্রক্রিয়া নিয়ে কোনো ধরনের গড়িমসি বা টালবাহানা জনগণ মেনে নেবে না।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে দেশে রাজনৈতিক প্রতিহিংসা, গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ রয়েছে, সেসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধীদের বিচারের আওতায় আনা না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় এবং জনগণের আস্থা পুনরুদ্ধারও কঠিন হবে।

তিনি সরকারের উদ্দেশে বলেন, “বিচার নিয়ে টালবাহানা করবেন না। জনগণ ন্যায়বিচার চায়। হয় এসব ঘটনার বিচার নিশ্চিত করুন, নতুবা দায়িত্ব পালনে ব্যর্থতার দায় স্বীকার করে সরে যাওয়ার পথ খুঁজুন।”

জামায়াত আমির আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে হলে অতীতের সব অপরাধ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার এবং জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।