tanaka

যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরানের উপ-স্পিকার

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির (পার্লামেন্ট) উপ-স্পিকার আলী নিকজাদ। ইরানের বার্তা সংস্থা মেহের...
প্রচ্ছদআন্তর্জাতিকলেবাননে হামলা হলে জবাব দেবে ইরান: জাতিসংঘে ইরানি রাষ্ট্রদূত

লেবাননে হামলা হলে জবাব দেবে ইরান: জাতিসংঘে ইরানি রাষ্ট্রদূত

ইসরায়েল যদি লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা চালায় বা অন্য কোনো উপায়ে বিদ্যমান সমঝোতা স্মারক লঙ্ঘন করে, তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেনি।

মঙ্গলবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাহরেনি। তিনি বলেন, “আমাদের সহকর্মীরা গতকাল গঠনমূলক আলোচনা করেছেন এবং আমরা ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করছি।”

এদিকে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ আল-হাজ্জার জানিয়েছেন, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন অঞ্চলে সেনা মোতায়েন বৃদ্ধি করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ইরানের এই সতর্কবার্তার মধ্যেই মঙ্গলবার লেবাননে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লেবাননের নাবাতিয়েহ আল-ফাওকা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।