tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনফরিদা পারভীনের শ্বাস-প্রশ্বাস বন্ধ, লাইফ সাপোর্টে চিকিৎসাধীন

ফরিদা পারভীনের শ্বাস-প্রশ্বাস বন্ধ, লাইফ সাপোর্টে চিকিৎসাধীন

কিংবদন্তি লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন।

তার বড় ছেলে, সংগীতশিল্পী ইমাম জাফর নোমানি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, গত বুধবার বিকাল থেকে ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তখন থেকেই তার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং রক্তচাপও নেই।

নোমানি লিখেছেন, “এখন ডাক্তাররা সর্বোচ্চ মাত্রার ওষুধ দিয়ে কৃত্রিমভাবে রক্তচাপ ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং ভেন্টিলেশনের মাধ্যমে ফুসফুস সচল রাখা হচ্ছে। অত্যন্ত বেদনাদায়ক যে, এই সংকটময় সময়ে কিছু অমানুষ নানা পরিচয়ে প্রতারণামূলক কাজ করছে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। সরকারের কয়েকটি মন্ত্রণালয় আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং হাসপাতাল কর্তৃপক্ষও সর্বোচ্চ সহযোগিতা করছে।”

তিনি আরও বলেন, “আম্মার চিকিৎসার জন্য কোনো আর্থিক বা অন্য কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন নেই। শুধু সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে আম্মার শেষ সময় যেন সহজ ও শান্তিময় হয়।”

উল্লেখ্য, ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন ফরিদা পারভীন। পরে লালনগীতি গেয়ে তিনি কোটি ভক্তের হৃদয়ে স্থান করে নেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮৭ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।