tanaka

বাস-মিনিবাসের ভাড়া বাড়ল, কার্যকর ২২ সেপ্টেম্বর থেকে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩...
প্রচ্ছদজাতীয়প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ বুধবার

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ বুধবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি)। নির্বাচন কমিশনের (ইসি) তফশিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ হবে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি)। এরপর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা শুরু করবেন।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে।

ইসির পরিপত্রে বলা হয়েছে, বৈধভাবে মনোনীত প্রার্থী নিজে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি মাধ্যমে নির্ধারিত তারিখ বা তার আগে রিটার্নিং অফিসারের নিকট লিখিত নোটিশ দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

যদি কোনো দল এক নির্বাচনী এলাকায় একের বেশি প্রার্থী মনোনয়ন দেয়, তাহলে দলীয় সভাপতি বা সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন নিশ্চিত করবেন। এর পর দলের অন্যান্য প্রার্থী প্রার্থী হিসেবে গণ্য হবেন না।

মনোনয়নপত্র প্রত্যাহারের নোটিশ দেওয়া হলে বা চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত হলে তা আর প্রত্যাহার বা বাতিল করা যাবে না। রিটার্নিং অফিসার সন্তুষ্ট হলে নোটিশের অনুলিপি তার কার্যালয়ের দর্শনীয় স্থানে প্রদর্শন করবেন। প্রার্থিতা প্রত্যাহারের পর পরবর্তী দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হবে।

ইসির পরিপত্র অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের পর, ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং নামের তালিকা ফরম-৫ অনুযায়ী বাংলা বর্ণানুক্রমে সাজিয়ে প্রকাশ করা হবে।

ইসির তথ্য অনুযায়ী, ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৩০০ নির্বাচনী এলাকায় মোট ২,৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১,৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেছিলেন।

প্রত্যাহারের পর রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে ৬৪৫টি আপিল দায়ের করা হয়েছিল, যার মধ্যে ৪২৫টি মঞ্জুর, ২০৯টি নামঞ্জুর এবং ১১টি আপিল প্রত্যাহার করা হয়েছে।