tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিপ্রান্তিক কৃষকদের উন্নয়নে কাজ করবে বিএনপি: টুকু

প্রান্তিক কৃষকদের উন্নয়নে কাজ করবে বিএনপি: টুকু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে প্রান্তিক কৃষকদের উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেবে দলটি।

শুক্রবার (২৯ আগস্ট) টাঙ্গাইলের বাগবাড়ি চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে কৃষক-শ্রমিক, পেশাজীবী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ৩১ দফা কর্মসূচি তুলে ধরেছেন। এর মধ্যে নারীদের উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধির জন্য প্রতিটি পরিবারে মায়েদের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে প্রতি মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।

টুকু আরও বলেন, বেকারত্ব দেশের বড় সমস্যা। বিএনপি ক্ষমতায় এলে যুবকদের জন্য এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একইসঙ্গে শিক্ষায় নারীদের অগ্রযাত্রার কৃতিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান উল্লেখ করেন তিনি।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন হবে জনগণের ভোটের উৎসব। গত ১৫ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার সেই অধিকার ফিরিয়ে আনতে হবে। নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করতে হবে।”

অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।