tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিনুরুল হক নুরের ওপর হামলা, সংঘর্ষে আহত অনেকে

নুরুল হক নুরের ওপর হামলা, সংঘর্ষে আহত অনেকে

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত নুরকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান তার সহযোগীরা।

এর আগে সন্ধ্যায় একই স্থানে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জাপাকে নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদ একটি মিছিল বের করে। সে সময় জাপার তিন থেকে চার শতাধিক নেতাকর্মী সেখানে সমাবেশ করছিলেন। মিছিল ও সমাবেশ মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়।