tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়প্রাথমিকে সুপারিশপ্রাপ্তদের শাহবাগে অবস্থান, আংশিক যান চলাচল বন্ধ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্তদের শাহবাগে অবস্থান, আংশিক যান চলাচল বন্ধ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত যোগদানের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।

রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন। পরে জাদুঘরের সামনের সড়কে অবস্থান নিলে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তবে পুলিশ সড়কের অপর লেন দিয়ে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা করেছে। এ কারণে এলাকায় যান চলাচল সীমিত আকারে অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী ১ অক্টোবর থেকে সুপারিশপ্রাপ্তদের যোগদানের তারিখ নির্ধারণ করেছে। তবে আন্দোলনরত প্রার্থীরা ওই সময়সূচি পরিবর্তন করে চলতি আগস্ট মাসেই যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছেন।