tanaka
প্রচ্ছদরাজধানীপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে প্রকল্পের অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে জাতীয় পর্যায়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আমডা বাংলাদেশের উদ্যোগে ঢাকার একটি স্থানীয় হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমডা বাংলাদেশের নির্বাহী পরিচালক সরদার এ রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ মো. কাউছার রহমান।

অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা নিশ্চিতকরণ এবং সমাজের মূলধারায় তাদের আরও কার্যকর অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন

অনুষ্ঠানের শুরুতে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন সেলফ অ্যাডভোকেট ভ্লগার এস রাফান রাজ্জাক এবং সেলফ অ্যাডভোকেট আসনাফ আরিব খান রাফিদ।

অতিথিদের উপস্থিতি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিডি সুরক্ষা ট্রাস্টের সহকারী পরিচালক আবু তৈয়ব খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক (কর্মসূচি) কাজী ইশরাত জামান এবং ঢাকা দক্ষিণের অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের কর্মকর্তা ও ডিজ্যাবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের সহকারী পরিচালক হামিলায়েজ লিজা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁতারকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহসভাপতি আনন্দ রায়, কোষাধ্যক্ষ রিতা আক্তার এবং রাজধানী স্পেশাল স্কুলের প্রধান শিক্ষক রেশমা আক্তার।

এ ছাড়া ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন সেলফ অ্যাডভোকেট রাইয়ান রহমান লাবিবের মা শামস ফেরদৌসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকল্পের অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরা

অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন আমডা বাংলাদেশের প্রজেক্ট কোঅর্ডিনেটর উত্তম হাওলাদার। সেলফ অ্যাডভোকেটদের পক্ষ থেকে বক্তব্য দেন রাইয়ান রহমান লাবিব ও জান্নাতুল ফেরদৌস সুমাইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ গিয়াস উদ্দিন আহমেদ, আমডা বাংলাদেশের অডিটর বাহার উদ্দিন ভূঁইয়া, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের আইটি কোঅর্ডিনেটর খন্দকার আশেকুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সেলফ অ্যাডভোকেট এবং তাদের অভিভাবকেরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমডা বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ও সেইফগার্ডিং ফোকাল পয়েন্ট আহমাদ ইবনে সালেহ।

আলোচনা সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।