tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশপুকুরে মাছ ধরছিলেন জেলেরা, জালে উঠল গণ–অভ্যুত্থানের সময় লুট হওয়া পুলিশের শর্টগান

পুকুরে মাছ ধরছিলেন জেলেরা, জালে উঠল গণ–অভ্যুত্থানের সময় লুট হওয়া পুলিশের শর্টগান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছে পুলিশের একটি শর্টগান। অস্ত্রটির রেজিস্টার যাচাই করে পুলিশ নিশ্চিত হয়েছে, এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি।

সোমবার সকাল আটটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামের এক ব্যক্তির পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাছ ধরার জন্য কয়েকজন জেলে ওই পুকুরে জাল ফেলেছিলেন। একপর্যায়ে জালে একটি শর্টগান আটকে উঠে আসে। পরে বিষয়টি জানাজানি হলে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্রটির রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, এটি ওই থানারই একটি শর্টগান। উদ্ধার হওয়া অস্ত্রটির বাট নম্বর ৬৫১।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, উদ্ধার হওয়া শর্টগানটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি। কীভাবে অস্ত্রটি পুকুরে গেল এবং এত দিন সেখানে পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।