tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিপিআর পদ্ধতি নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের: আমীর খসরু

পিআর পদ্ধতি নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের: আমীর খসরু

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচনী ব্যবস্থা গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কসমস সেন্টারে নির্বাচন পদ্ধতি নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোকে জনগণ পিআর পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেয়নি। এই বিষয়ে আলোচনা হওয়া উচিত সংসদে, যেখানে বিভিন্ন মত ও দ্বিমত সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক চর্চায় ভিন্নমতকে সহ্য করার মানসিকতা থাকা অপরিহার্য। মতের অমিল মানেই আলোচনা অর্থহীন—এমন মনোভাব গণতান্ত্রিক আচরণের পরিপন্থী।”

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি কার্যকর সংসদ গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সংবিধানের আওতায় থেকে নির্বাচন করতে হবে এবং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। কোন পদ্ধতি গ্রহণ করা হবে, তা জনগণকেই নির্ধারণ করতে হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রে একক দলের কর্তৃত্ব চলে না। রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন এনে বিরোধী মত ও ভিন্ন কণ্ঠের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সংঘাতনির্ভর রাজনীতি থেকে সরে এসে একটি অংশগ্রহণমূলক সংস্কৃতি গড়ে তোলাই সময়ের দাবি।”