বলে দৃঢ়ভাবে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের অঙ্গীকার। সবার অংশগ্রহণ নিশ্চিত করে এ অঞ্চলে সুষম ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা হবে।
দায়িত্ব গ্রহণের পর নিজ এলাকায় প্রথম সফরে গিয়ে এসব কথা বলেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে রাঙামাটি সার্কিট হাউসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। জেলার প্রবেশমুখ গোদারপাড়া থেকে শুরু করে ঘাগড়া, মানিকছড়ি, ভেদভেদী ও বনরূপাসহ শহরের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক মানুষ তাকে স্বাগত জানান। জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।
মন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামোসহ সব খাতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। দীর্ঘদিন ধরে যেসব দুর্গম এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে। তিনি জানান, নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। স্বল্প সময়ের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন এনে তা জনগণের সামনে উপস্থাপন করা হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি এখন জনগণের সেবায় নিয়োজিত। জনগণের আস্থা অর্জন ও তাদের পাশে দাঁড়ানোই প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনায় জনকল্যাণ ও সুষম উন্নয়নের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার **মুহাম্মদ আব্দুর রকিব**সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



