tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিপরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় যেসব নাম

পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় যেসব নাম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মেয়াদ শেষ হওয়ার আগেই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে আলোচিত প্রশ্ন—দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতোমধ্যে সম্ভাব্য কয়েকটি নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে।

যাদের নাম আলোচনায়

ক্ষমতাসীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। রাজনৈতিক অভিজ্ঞতা ও দীর্ঘদিনের নেতৃত্বের কারণে অনেকেই তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন।

এছাড়া সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামও বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে। দেশের সংকটকালীন সময়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিবেচনায় আনার অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে।

রাষ্ট্রের উচ্চপদে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও আলোচনায় এসেছে। পাশাপাশি প্রশাসনিক দক্ষতার কারণে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম নিয়েও আলোচনা রয়েছে।

অন্যদিকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান এবং নজরুল ইসলাম খান-এর নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।

কেন গুরুত্বপূর্ণ নতুন রাষ্ট্রপতি?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু একজন রাষ্ট্রপতির পরিবর্তনের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া।

বর্তমান সাংবিধানিক সময়সূচি অনুযায়ী, নতুন রাষ্ট্রপতির দায়িত্বকালেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনকালীন সরকার গঠন, সংসদ আহ্বান এবং সংবিধান নির্ধারিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকদের মতে, নতুন রাষ্ট্রপতিকে সম্ভাব্য রাজনৈতিক চাপ মোকাবিলার পাশাপাশি সরকার, বিরোধী দল এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্য ও সমন্বয় রক্ষা করেও দায়িত্ব পালন করতে হবে।

সরকারের এক প্রতিমন্ত্রীর ভাষ্য, অতীতে রাষ্ট্রপতির দায়িত্বে রাজনীতিবিদ, বিচারপতি ও রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তিরা দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলীয় রাজনীতির বাইরে গ্রহণযোগ্য, অভিজ্ঞ ও প্রশাসনিক দক্ষতাসম্পন্ন কোনো ব্যক্তিকেও রাষ্ট্রপতি পদে বিবেচনা করা হতে পারে।