tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদসারাদেশনোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেল জব্দ, আটক ৪ জন

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেল জব্দ, আটক ৪ জন

নোয়াখালীর সদর উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ১৪০০ লিটার ডিজেল ও একটি পিকআপ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে শুক্রবার রাতে উদয় সাধুর হাট দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করা হয়।

আটকরা হলেন— চরমটুয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রাশেদ (৩৮), মহাতাপুর গ্রামের ফয়েজ আহম্মদের ছেলে নাছির উদ্দিন (৪৭), চরকাওনীয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শিহাব উদ্দিন (২২) এবং একই গ্রামের আবুল বাশারের ছেলে মাকসুদ (৩২)।

পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের একটি দল খলিফার হাট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের একটি তেলের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করা হয়েছে, যা পরে বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল।

এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানের ভেতরের বিভিন্ন স্থানে সংরক্ষিত ১৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে তেল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ চারজনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।