tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশনেত্রকোনায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩, আহত ৫

নেত্রকোনায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩, আহত ৫

নেত্রকোনায় যাত্রীবাহী ইজিবাইককে বাসচাপা দিলে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং এক অজ্ঞাতপরিচয় শিশু।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী মহুয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস চল্লিশা বাইপাস মোড়ে একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয় এবং পাঁচজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে নিহত নূর জাহানের স্বামী আইনুল হকও রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনাস্থলে গিয়ে স্পিডব্রেকার ও গোলচত্বর নির্মাণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।