tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদসারাদেশনেত্রকোণায় দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ নিহত ২

নেত্রকোণায় দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ নিহত ২

নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত থেকে রাত ১১টা পর্যন্ত কয়েক দফায় এই সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

নিহতরা হলেন সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া (৫৫) ও নূর মোহাম্মদ (২৮)। তাদের মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জেলা বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় দোজাহান মিয়া নিহত হন। খবর পেয়ে তার সমর্থকেরা প্রতিপক্ষ রফিকের বাড়িতে হামলা চালালে সেখানে চারজন আহত হন। পরে আহত নূর মোহাম্মদ হাসপাতালে মারা যান।

রোববার (৩১ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামের আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পুলিশ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

নিহত দোজাহান মিয়ার স্ত্রী জসুমা খাতুন জানান, জমিজমা ও আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে।

ওসি কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।