tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদজাতীয়দেশে নির্মিত হতে যাচ্ছে উচ্চমানের নার্সিং ফ্যাকাল্টি

দেশে নির্মিত হতে যাচ্ছে উচ্চমানের নার্সিং ফ্যাকাল্টি

উচ্চমানের নার্সিং শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি আধুনিক নার্সিং ফ্যাকাল্টি। এর অংশ হিসেবে নার্সদের জন্য পিএইচডি প্রোগ্রাম চালু করা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া অনুদান দিচ্ছে।

রোববার (৩১ আগস্ট) আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার ও কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (KOICA)-এর মধ্যে চুক্তি সই হয়।

“এডুকেশন অ্যান্ড রিসার্চ ক্যাপাসিটি বিল্ডিং অব ন্যাশনাল অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন বাংলাদেশ” শীর্ষক এই প্রকল্প বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। প্রকল্পে অনুদান সহায়তা হিসেবে কোরিয়া সরকার দেবে ৫.৯ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কৌইকার কান্ট্রি ডিরেক্টর জিহোন কিম চুক্তিতে সই করেন।