tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিনুরের ওপর হামলার আইনানুগ তদন্তের দাবি তারেক রহমানের

নুরের ওপর হামলার আইনানুগ তদন্তের দাবি তারেক রহমানের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দ্রুত ঘটনার আইনানুগ তদন্তের দাবি জানান। শনিবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

তারেক রহমান বলেন, “নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করছে। আমরা একটি সংবেদনশীল গণতান্ত্রিক উত্তরণের সময়ে রয়েছি, যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন। তাই অস্থিতিশীলতামূলক ঘটনা প্রতিরোধ করা সবার দায়িত্ব।”

তিনি আরও বলেন, “দেশে মব সংস্কৃতির অবসান ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কেবল শান্তিপূর্ণ, সহনশীল ও গণতান্ত্রিক পথেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। আমি নুরের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সরকারের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানাচ্ছি।”

অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক পৃথক বিবৃতিতে নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান এবং আইনি তদন্তের দাবি করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন নুরের দ্রুত সুস্থতা কামনা করেন।