ঢাকা: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত একটি কমিউনিটি ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, অজয় করের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।



