tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তানে রেললাইনে দুই দফা বিস্ফোরণ: জাফর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, আহত অন্তত...

পাকিস্তানে রেললাইনে দুই দফা বিস্ফোরণ: জাফর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, আহত অন্তত ১২

পাকিস্তানের বেলুচিস্তানে রেললাইনে পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় জাফর এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক ডন।

প্রতিবেদনে বলা হয়, জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারগামী ছিল। মঙ্গলবার ভোরে কোয়েটা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রথম বিস্ফোরণটি ঘটে। এতে ট্রেনটি থেমে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর ছাড়পত্র পাওয়ার পর ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

তবে কয়েক ঘণ্টা পর, বেলুচিস্তানের খারান জেলার দাশত এলাকায় পৌঁছালে দ্বিতীয়বারের মতো বিস্ফোরণ ঘটে রেললাইনে। এতে ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয় এবং একটি বগি উল্টে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রেনটিতে মোট ২৭০ জন যাত্রী ছিলেন।

জাফর এক্সপ্রেসের ওপর এটি প্রথম হামলা নয়। গত জুনেও বেলুচিস্তানের জ্যাকোবাবাদ জেলার কাছে রেললাইনে বিস্ফোরণে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছিল, যদিও সেবার কেউ হতাহত হয়নি।

এর আগেও, চলতি বছরের ১১ মার্চ, বালোচ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) কোয়েটা থেকে বেলুচিস্তানগামী একটি ট্রেনের ৪৪০ জন যাত্রীকে জিম্মি করে। সেই ঘটনায় সেনাবাহিনী অভিযানে নামলে সংঘর্ষে বিএলএ-র ৩৩ সদস্য, ২৬ যাত্রী এবং ৪ জন সেনা নিহত হন।