tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদঅন্যান্যনিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান: তারেক রহমান

নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের দিকে আসছেন। প্রিয় নেতার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কের দুই পাশে অগণিত নেতাকর্মী সমবেত হয়েছেন। তারেক রহমান বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে শুভেচ্ছা জানাচ্ছেন।

সবকিছুর জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন:

“হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যাকে ইচ্ছা তা থেকে বঞ্চিত করেন; যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।”

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরেেছেন তারেক রহমান। তিনি প্রথমে সিলেটে অবতরণ করেন এবং বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দর থেকে বাসে করে তিনি নেতাকর্মীদের সঙ্গে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে অভিমুখে রওনা হন। সেখানে বিএনপি আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে অংশ নেবেন এবং নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর তারেক রহমান মা’এর সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং এরপর গুলশানের নিজের বাসভবনে ফিরে যাবেন।