tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকভারতে বাস দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু, জীবন্ত দগ্ধ অনেকে

ভারতে বাস দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু, জীবন্ত দগ্ধ অনেকে

ভারতের কর্ণাটকে বুধবার গভীর রাতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। খবর অনুযায়ী, রাত তিনটার দিকে গোরলাথু গ্রামের কাছে ৪৮ নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং সঙ্গে সঙ্গেই বাসে আগুন ধরে যায়। বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগার দিকে যাচ্ছিল, যা প্রায় ৩০০ কিলোমিটার দূরে।

দুর্ঘটনার পর যাত্রীরা বাস থেকে বের হতে পারেননি। কিছু যাত্রী মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছে। আহতদের হিরিয়ুর ও চিত্তাগুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, লরি চালক ঘুমিয়ে পড়েছিলেন এবং ডিভাইডার পার করে বাসে ধাক্কা দেন, যার ফলে আগুন লাগে।