tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ দেবে ইইউ

নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ দেবে ইইউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে বলে জানিয়েছেন ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ড. ইভারস আইজাবস বলেন, ‘কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রায় ২০০ পর্যবেক্ষক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন। এর মধ্যে ৪৬ জন পর্যবেক্ষক আজ ঢাকায় পৌঁছাবেন এবং তারা বিভাগীয় শহরগুলোতে কাজ শুরু করবেন।’

তিনি আরও বলেন, ‘ইইউর সব পর্যবেক্ষক নিরপেক্ষ মতামত প্রদানে দায়বদ্ধ। আমি আপনাদের আশ্বস্ত করছি, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইইউ নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে। আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন বিষয়ে একটি সংবাদ সম্মেলন করা হবে এবং দুই মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।’

ইইউ পর্যবেক্ষক দল আলাদাভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনকেন্দ্রিক আলোচনা মনিটর করবে বলেও জানান তিনি।

আইজাবস বলেন, নির্বাচন পর্যবেক্ষণে জনগণের মধ্যে আস্থা তৈরি করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাক্ষাতে তারা জানিয়েছেন, সবাই অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায়। এ ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তিশালী ও কাঠামোগত ভূমিকা প্রয়োজন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইইউর বৈঠক প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড মূল্যায়নে ইইউ বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। ইইউ মনে করে, বাংলাদেশের একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা রয়েছে।’

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচার শনাক্ত করতে ইইউর নিজস্ব ফ্যাক্ট-চেকিং দল রয়েছে বলেও জানান তিনি।

গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হওয়া অস্বাভাবিক নয় উল্লেখ করে আইজাবস বলেন, ‘নির্বাচনের আগে ও পরে সম্ভাব্য সহিংসতার বিষয়টি ইইউ গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখছে। ৬৪ জেলায় সংখ্যালঘু, নারীসহ সব জনগোষ্ঠীর নির্বাচনী অংশগ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণে ইইউ পর্যবেক্ষকরা মাঠে যাবেন।’

এছাড়া, এয়ারবাস কেনার ইস্যু নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব না ফেললে এ বিষয়ে ইইউ পর্যবেক্ষক দল কোনো মন্তব্য করবে না বলেও জানান তিনি।