tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদরাজনীতিআমার বিশ্বাস ছিল—এই ষড়যন্ত্র টিকবে না: প্রার্থিতা ফিরে পেয়ে মান্না

আমার বিশ্বাস ছিল—এই ষড়যন্ত্র টিকবে না: প্রার্থিতা ফিরে পেয়ে মান্না

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্না নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। হলফনামায় অসঙ্গতির অভিযোগে গত ২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে রোববার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় ইসি তার প্রার্থিতা বহাল রাখে।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর গণমাধ্যমে প্রতিক্রিয়ায় মান্না বলেন, “মনোনয়ন বাতিলের পেছনে যে ষড়যন্ত্র হয়েছিল, তা শেষ পর্যন্ত টেকেনি। আমি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার বিশ্বাস ছিল—এই ষড়যন্ত্র টিকবে না।”

তিনি বলেন, “আমি আগেও বগুড়া থেকে নির্বাচন করেছি, এবারও করছি। অথচ আমাকে ঠেকাতে যে কূটকৌশল নেওয়া হয়েছে, তা অত্যন্ত অশুভ ইঙ্গিত বহন করে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠায়। না হলে মনোনয়ন বাতিলের কোনো কারণই ছিল না।”

গণতন্ত্রের প্রসঙ্গ টেনে মান্না বলেন, “রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা যে অধিকারের জন্য সংগ্রাম করেছি, সেই গণতন্ত্রকে ব্যঙ্গ করার মতো ঘটনা ঘটলে দুঃখ প্রকাশ ছাড়া কিছু থাকে না। ক্ষমতার জন্য এ ধরনের কর্মকাণ্ড কখনোই গণতন্ত্রের পথ হতে পারে না। দল বা ব্যক্তি যত বড়ই হোক, সমগ্রের কাছে সবাই ছোট—এই মানসিকতা ছাড়া গণতন্ত্র কার্যকর হয় না।”

বিএনপির সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, “এখনো তাদের মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। তবে যেহেতু আমাকে আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা দেওয়া হয়েছিল, সে ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহার করাই স্বাভাবিক নিয়ম বলে আমি আশা করি।”