tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নির্বাচন কেমন হচ্ছে, তা মূল্যায়ন করবেন জনগণ: সিইসি

নির্বাচন কেমন হচ্ছে, তা মূল্যায়ন করবেন জনগণ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, চলমান নির্বাচন কেমন হচ্ছে—তার চূড়ান্ত মূল্যায়ন করবেন দেশের জনগণ। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে এবং কোনো পক্ষের পক্ষে কাজ করছে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ও উৎসাহের সঙ্গে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন। প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতায় সারাদেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “নির্বাচন কেমন হচ্ছে, তা আপনারাই দেখছেন এবং আপনারাই বলবেন। আমরা কারও পক্ষে নই; আমরা নিরপেক্ষ।” অতীতের বিতর্কিত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি দৃঢ়ভাবে বলেন, দেশে আর কোনো ‘পাতানো’ নির্বাচন হবে না। কেন্দ্র দখল বা ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা অতীতের বিষয়—এসব অনিয়মকে ইতিহাসের অংশ হিসেবেই দেখতে হবে।

সিইসি আরও বলেন, নির্বাচন ঘিরে যেকোনো অনিয়ম বা সমস্যা কঠোরভাবে মোকাবিলা করা হবে। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই কমিশনের প্রধান লক্ষ্য। এ বিষয়ে দেওয়া প্রতিশ্রুতিতে নির্বাচন কমিশন অটল রয়েছে।

তিনি পুনর্ব্যক্ত করেন, কোনো ধরনের পক্ষপাতিত্ব সহ্য করা হবে না এবং অতীতের কেন্দ্র দখল ও অনিয়মের সংস্কৃতি থেকে দেশকে বের করে আনার জন্য কমিশন দৃঢ়প্রতিজ্ঞ।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে সিইসি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কেউ যেন কোনো পক্ষ না নেন—সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নিরপেক্ষতা বজায় রেখেই কমিশন দায়িত্ব পালন করছে বলেও তিনি আবারও উল্লেখ করেন।