tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে সম্পন্ন করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে কোর্স–২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশসহ ২৪টি দেশের তরুণ সামরিক কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা।

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “দেশবাসীর বহু প্রতীক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে আমরা সেনাবাহিনীর সহায়তা কামনা করছি।” জুলাইয়ের গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তিনি আরও বলেন, “সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। তাদের এই ভূমিকা প্রশংসার দাবিদার।”

কোর্স–২০২৫-এ বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ বিশ্বের ২৪টি দেশের মোট ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। কর্মকর্তারা জানান, এ কোর্স থেকে অর্জিত নেতৃত্ব, কৌশল ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক জ্ঞান তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের সংকটময় পরিস্থিতিতেও কার্যকর অবদান রাখতে সক্ষম করবে।

এ কোর্সে অংশ নেওয়া এক বাংলাদেশি কর্মকর্তা বলেন, “এখানে আমরা যে নেতৃত্ব ও কৌশলগত জ্ঞান অর্জন করেছি, তা দেশের ভেতর ও বাইরে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সক্ষমতা বাড়াবে। জাতীয় সংকটে আমরা অর্জিত জ্ঞান প্রয়োগে প্রস্তুত।”

আরেক কর্মকর্তা জানান, “প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত সময়োপযোগী। আমরা যারা এই কোর্স সম্পন্ন করেছি, তারা দেশ রক্ষায় এবং জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করতে প্রস্তুত।”

চীনের একজন কর্মকর্তা বলেন, “বাংলাদেশের এই সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান আন্তর্জাতিক মান বজায় রেখে চলছে। ২৩টি দেশের সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আমাদের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করেছে। এই জ্ঞান ভবিষ্যতে আমাদের নিজ নিজ দেশের নিরাপত্তায় সহায়ক হবে।”