tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদরাজনীতিবিএনপিই মুক্তিযুদ্ধকে ধারণ করে, অন্য কোনো দল সেভাবে করে না: শামা ওবায়েদ

বিএনপিই মুক্তিযুদ্ধকে ধারণ করে, অন্য কোনো দল সেভাবে করে না: শামা ওবায়েদ

বিএনপি যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, দেশের অন্য কোনো রাজনৈতিক দল সেভাবে করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, “বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়ন, সংবিধান সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং স্বচ্ছ ও দায়বদ্ধ সংসদ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব প্রণীত হয়েছে। আমরা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম যে দৃষ্টিভঙ্গি ও আদর্শে মুক্তিযুদ্ধকে ধারণ করি, অন্যান্য রাজনৈতিক দল তা পারে না।”

বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বর্তমান ভোটারদের মধ্যে ৪০ শতাংশের বয়স ৩০ বছরের কম। এই বিশাল তরুণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর প্রধান মাধ্যম হলো জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম। আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি, তবে তা নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম সবসময় নিজস্ব স্বকীয়তা ও স্বাতন্ত্র্য ধরে রেখেছে। এর কারণেই জেলা-উপজেলা পর্যায়ে প্রজন্ম স্বাধীনভাবে কাজ করতে পেরেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

তিনি আরও যোগ করেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রজন্ম কখনো আপোষ করেনি। জাতীয় ইস্যুতে আঘাত এলে জাতীয়তাবাদী প্রজন্ম সবসময়ই সরব থেকেছে। জনগণের পাশে থেকে, তাদের উন্নয়নে কাজ করাই আমাদের মূল দায়িত্ব।”

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ওবায়দূর রহমান অটলসহ অন্যান্য নেতৃবৃন্দ।