tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন: সচিব আখতার আহমেদ

নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন: সচিব আখতার আহমেদ

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুত করা কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রকাশ করে সচিব জানান, এ রোডম্যাপ মোট ২৪টি ভাগে বিভক্ত। প্রতিটি কার্যক্রম একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং কয়েকটি কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। তিনি জানান, ভোটগ্রহণের ৬০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আখতার আহমেদ বলেন, “নির্বাচন আয়োজন একটি জটিল ও চ্যালেঞ্জিং প্রক্রিয়া। তবে আমরা সব ধরনের চ্যালেঞ্জ, বিশেষ করে ভোটগ্রহণ সংশ্লিষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রস্তুত আছি।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবারের জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।