tanaka
প্রচ্ছদখেলানাজমুলকে অব্যাহতি, বিসিবির অর্থ কমিটির দায়িত্বে আমিনুল ইসলাম

নাজমুলকে অব্যাহতি, বিসিবির অর্থ কমিটির দায়িত্বে আমিনুল ইসলাম

অবশেষে ক্রিকেটারদের আলটিমেটামের মুখে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সম্প্রতি একের পর এক মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের আয়ের উৎস ও ভূমিকা নিয়ে দেওয়া তার বক্তব্য ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), জাতীয় দলের ক্রিকেটার ও অধিনায়করা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন এবং তার পদত্যাগের দাবি জানান।

চাপের মুখে শেষ পর্যন্ত এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।