tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদরাজনীতিনতুন রাজনৈতিক দল ‘জাস্টিস এবং ডেমোক্রেসি’র আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক দল ‘জাস্টিস এবং ডেমোক্রেসি’র আত্মপ্রকাশ

‘জাস্টিস এবং ডেমোক্রেসি’ নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলের আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন নাঈম আহমাদ এবং সদস্য সচিব পদে রাখা হয়েছে আব্দুল আলিমকে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটি সমাজতন্ত্রের পরিবর্তে সামাজিক গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার লক্ষ্য ঘোষণা করে। এছাড়া মাসব্যাপী দলীয় কর্মসূচিও ঘোষণা করা হয়।

নাঈম আহমাদ বলেন, “৭২-এর সংবিধান বাতিল করে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা কাজ করব।” তিনি আরও আশা প্রকাশ করেন, বিচারের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কোনো প্রহসন বা অবিচার যেন না হয়।