রাজধানীসহ দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৯৪৭ জন আক্রান্ত এবং ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৪২ জন। এসময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন এবং মারা গেছেন ৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হামে রোগীর সংখ্যা ৭৭১, সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৯২। এসময় নিশ্চিত হামে ৯ জন এবং সন্দেহজনক হামে ৯৪ জনের মৃত্যু হয়েছে।
তাছাড়া, ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৫২৭ জন।



