tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া

নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন এম সিরাজ উদ্দিন মিয়া, বাতিল হলো ড. শেখ আব্দুর রশীদের চুক্তি

মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ড. শেখ আব্দুর রশীদের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তার স্থলে প্রধান উপদেষ্টার চুক্তিভিত্তিক মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে অন্তর্বর্তী সরকারের বিদায়লগ্নে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস পাওয়া গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৮ অক্টোবরের প্রজ্ঞাপনের মাধ্যমে ড. শেখ আব্দুর রশীদকে (পরিচিতি নং-১৫৩০) মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। জনস্বার্থে তার সেই নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট সব দপ্তর ও বিভাগে অনুলিপি পাঠিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ড. শেখ আব্দুর রশীদকে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।