tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ধেয়ে আসছে ‘গোধূলি’ বৃষ্টি বলয়

ধেয়ে আসছে ‘গোধূলি’ বৃষ্টি বলয়

আগামী ১৩ থেকে ১৭ মার্চের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় হতে পারে বৃষ্টি বলয় ‘গোধূলি’। মূলত বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা বেশি থাকায় এই নামকরণ করা হয়েছে।

বৃষ্টি বলয়টির নামকরণ করেছেন আবহাওয়া পর্যবেক্ষণভিত্তিক সংস্থা বিডব্লিউওটির পরিচালক ওমর খৈয়াম।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, দেশে তাপমাত্রা বৃদ্ধি এবং বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে বজ্রসহ বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। ফলে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় ঝড়বৃষ্টি হতে পারে।

সবচেয়ে বেশি সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, ঢাকার উত্তর-পূর্ব অংশ এবং চট্টগ্রামের উত্তরাঞ্চল। এসব এলাকায় বৃষ্টি বলয় সক্রিয় থাকাকালে একাধিক দফায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগের অন্যান্য এলাকা, রংপুর, রাজশাহী এবং খুলনার কিছু অংশে পুরো সময়জুড়ে এক থেকে দুই দফা ঝড়বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম হলেও কোথাও কোথাও এক দফা বৃষ্টি হতে পারে। সামগ্রিকভাবে দেশের প্রায় ৪০–৫০ শতাংশ এলাকায় উল্লেখযোগ্য ঝড়বৃষ্টি হতে পারে। অন্যদিকে বাকি অংশে বৃষ্টি বলয়ের প্রভাব কম থাকতে পারে এবং কিছু স্থানে দুই–এক দিন ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।

তবে এটি আংশিক বৃষ্টি বলয় হওয়ায় দেশের প্রায় ৪০–৫০ শতাংশ এলাকা এই সময়ে বৃষ্টিবিহীন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের সতর্কবার্তা, আবহাওয়া স্বাভাবিকভাবেই পরিবর্তনশীল। তাই বৃষ্টি বলয়ের সক্রিয়তা কম-বেশি হতে পারে এবং সম্ভাব্য এলাকার সংখ্যা পরিবর্তিত হতে পারে। পরিস্থিতি অনুযায়ী সময়মতো নতুন তথ্য জানানো হবে।