tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজধানীধানমন্ডি ৩২–এ এক্সকাভেটর নিয়ে ঢোকার চেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড...

ধানমন্ডি ৩২–এ এক্সকাভেটর নিয়ে ঢোকার চেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এক্সকাভেটর নিয়ে ঢোকার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে শুরু হওয়া এই ঘটনায় পুলিশ বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এর আগে বিক্ষোভকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। এতে পুলিশের এক সদস্য মাথায় আঘাত পান এবং আরও কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হন।

বিক্ষোভকারীরা প্রথমে ধানমন্ডি ৩২–এর সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে এক্সকাভেটরসহ ভেতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক সেনাসদস্য ও অতিরিক্ত পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকাজুড়ে থেমে থেমে ধাওয়া–পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটছে। ধানমন্ডি ৩২–এর প্রবেশমুখ ও আশপাশে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।