tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিধর্ম-বর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে: রিজভী

ধর্ম-বর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে: রিজভী

শারদীয় দুর্গাপূজা ঘিরে নাশকতার আশঙ্কা প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে যেকোনো অপশক্তিকে প্রতিহত করব। এ দেশের মানুষ অতীতেও ষড়যন্ত্র রুখে দিয়েছে, এবারও সফল হতে দেওয়া হবে না।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, কিন্তু তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবেই এই অপতৎপরতা প্রতিহত করেছে।”

তিনি আরও বলেন, “দেশে ও বিদেশে নানা অপপ্রচার ছড়ানোর চেষ্টা হয়েছে, তবে সব ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে যে আত্মিক বন্ধন ও সম্প্রীতির ঐতিহ্য আছে, সেটাই এই ষড়যন্ত্র প্রতিহত করেছে।”

রিজভীর মতে, “সকল ষড়যন্ত্র সত্ত্বেও এবারের পূজা উদযাপন হচ্ছে আনন্দঘন পরিবেশে। পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের প্রতীক।”

সরকারের উদ্দেশে তিনি বলেন, “শান্তি ও সম্প্রীতি রক্ষায় সব সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে হবে যেন কোনো ধরনের উসকানি বা হামলা সফল না হয়।”

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।