অসুস্থ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় তারেক রহমান ফোনে নুরের সঙ্গে কথা বলেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
তিনি জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরুল হক নুরের শারীরিক অবস্থা ও চিকিৎসা বিষয়ে খোঁজখবর নেন তারেক রহমান। কথোপকথন শেষে তিনি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন।



