tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না—এ মর্মে রুল জারি করেছেন আদালত।

সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল আবুল সরকারকে আটক করে। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আরেকটি মামলা করেন ডা. মো. মাহফুজুর রহমান, যিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক।

মামলার অভিযোগে বলা হয়েছে, মানিকগঞ্জের একটি মেলায় গানের পরিবেশনার সময় আবুল সরকার আল্লাহকে নিয়ে অশ্রদ্ধা ও কটূক্তিপূর্ণ মন্তব্য করেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

উল্লেখ্য, এ ঘটনায় দণ্ডবিধির ১৮৬০ সালের ২৯৫ ও ২৯৫(ক) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।